পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর দুই জওয়ানকে। বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের একজন এএসআই ও একজন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর বাগদা থানার পুলিশ সূত্রে।